বাবা খেলেছেন বাতিস্তুতার দলে, মেসির সঙ্গী হবেন ছেলে

 


By using this site, you agree to our Privacy Policy.
বিজ্ঞাপন

এদিক থেকেই চমকে দিয়েছেন স্কালোনি। নিকো পাজ আসলেই রিয়াল মাদ্রিদের খেলোয়াড়, তবে মূল দলের নন। এমনকি রিয়ালের দ্বিতীয় দল কাস্তিয়ারও খেলোয়াড় নন পাজ। এই মিডফিল্ডার খেলেন রিয়াল মাদ্রিদ অনূর্ধ্ব-১৮ দলে, যাকে ডাকা হয় জুভেনিল ‘বি’ নামে। তবে ১৭ বছর বয়সী এই ফুটবলারকে নিয়মিতই জুভেনিল ‘এ’ দলেও দেখা যায়। এমনকি এই মৌসুমে রাউলের কাস্তিয়া দলেও তিনবার ডাক পেয়েছেন।

কাস্তিয়ার হয়ে স্পেনের তৃতীয় বিভাগে মাত্র ৩১ মিনিট খেলেছেন, তাতেই নজরে পড়ে গেছেন স্কালোনির। ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে দুই ম্যাচের মূল দলে ডাক পেয়ে গেলে পারিবারিক ঐতিহ্যটা ধরে রাখা হবে পাজের।

২০১৭ সালে রিয়ালের একাডেমিতে যোগ দেওয়া পাজের জন্ম স্পেনে। তবে আর্জেন্টিনার নাগরিকত্বও আছে। কারণ, তাঁর বাবা পাবলো পাজ আর্জেন্টাইন। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ম্যাচে ২৩ বার মাঠে নেমেছেন। ১৯৯৬ অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে রুপা জিতেছেন। ১৯৯৮ বিশ্বকাপেও খেলেছেন। গ্যাব্রিয়েল বাতুস্তুতা, আরিয়েল ওর্তেগা, দিয়েগো সিমিওনে ও হুয়ান ভেরনদের সতীর্থ পাজ ক্যারিয়ার শেষ করেছেন স্পেনে। ছেলের জন্মও হয়েছে টেনেরিফে।

রিয়ালে যোগ দেওয়ার আগে সে দলেই খেলতেন নিকো পাজ। বাবার মতো ডিফেন্ডার হতে চেয়েছিলেন, কিন্তু কিছুদিন পরই টের পাওয়া গেছে গোল রক্ষা নয়, করাতেই তাঁর মনোযোগ বেশি। তাই স্ট্রাইকার বানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু কিছুদিন পর কোচরা টের পেলেন, গোল করার চেয়ে গোলের মুহূর্ত সৃষ্টি করা পাস ও খেলা সৃষ্টি করাতে দক্ষতা বেশি। এখন সে ভূমিকাতেই তাঁকে বেশি দেখা যায়।

গত কিছুদিন উইংয়ে দেখা গেছে বেশি। তবে দলের ফরমেশন বদলানো হলে মাঝমাঠেও খেলতে পারেন। এ কারণেই এখনো রিয়ালের মূল দলের সঙ্গে অনুশীলন না করেই আর্জেন্টিনা জাতীয় দলের প্রাথমিক দলে ডাক পেয়ে গেছেন।

এদিকে পাজের আর্জেন্টিনা দলে ডাক পাওয়া স্পেনকে নড়েচড়ে বসতে বাধ্য করেছে। পাজ ছাড়াও ম্যানচেস্টার ইউনাইটেডের আলেহান্দ্রো গারনাচোকে ডেকেছেন স্কালোনি। এর মধ্যে গারনাচো স্পেন অনূর্ধ্ব-১৮ দলে খেলেছেনও। কিন্তু ২৫ ও ২৯ মার্চ যদি এ দুজনকে ১ মিনিটের জন্যও মাঠে নামান স্কালোনি, তাঁদের স্পেন জাতীয় দলে আর কখনো খেলা হবে না।

ফুটবল থেকে আরও পড়ুন
মন্তব্য করুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Comments