বাবা খেলেছেন বাতিস্তুতার দলে, মেসির সঙ্গী হবেন ছেলে
By using this site, you agree to our Privacy Policy . OK ফুটবল বাবা খেলেছেন বাতিস্তুতার দলে, মেসির সঙ্গী হবেন ছেলে খেলা ডেস্ক প্রকাশ: ০৭ মার্চ ২০২২, ২২: ১৫ অ + অ - আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন পাজ ছবি: টুইটার গতকাল বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচের জন্য প্রাথমিক দল দিয়েছেন লিওনেল স্কালোনি। সে দলে সবাই যে লিওনেল মেসি, আনহেল দি মারিয়ার মতো মহাতারকা, এমন নয়। বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাওয়ায় নতুন খেলোয়াড়দের একটু যাচাই করে দেখতে চাইছেন কোচ। এ কারণেই প্রাথমিক দলে ডাক পেয়েছেন ৪৪ জন। সে দলে ঘরোয়া লিগ ও ইউরোপিয়ান লিগের অনেকেই ডাক পেয়েছেন। তাঁদের মধ্যে একটি নাম চমকে দিয়েছে অনেককে, নিকোলাস পাজ। পাজের পাশে লেখা দলের নামটাই চমকের কারণ, রিয়াল মাদ্রিদ! স্প্যানিশ পরাশক্তিদের হয়ে অনেক আর্জেন্টাইনই আলো ছড়িয়েছেন। ক্লাব কিংবদন্তি ও ক্লাব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় আলফ্রেডো ডি স্টেফানোই তো আর্জেন্টাইন। এই শতাব্দীর শুরুতে ফার্নান্দো রেদোন্দো, সান্তিয়াগো সোলারি, হাভিয়ের সাভিওলা, গ্যাব্রিয়েল হেইঞ্জ, ফার্নান্দো গাগোরা ছিলেন। রিয়ালের দ্বিতীয় তারকাপুঞ্জে ছিলেন গঞ্জালো হিগুয়েইন ও আনহেল দি মারিয়া। ত...